Loading...

সরকারি  কর্মকর্তাদের বিদেশ সফরে লাগাম

| Updated: May 13, 2022 11:29:38


প্রতীকী ছবি/ সংগৃহীত প্রতীকী ছবি/ সংগৃহীত

ব্যয় সাশ্রয়ের খাঁড়া এবার পড়েছে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের উপর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার সরকারি এক আদেশে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের বৈদেশিক ভ্রমণ সীমিত করা হয়েছে।

অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের সিদ্ধান্তের কথা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানানোর একদিন বাদেই অর্থ বিভাগ থেকে এই পরিপত্র হল।

এতে বলা হয়েছে, “কোভিড পরবতী অর্থনৈতিক পুনুরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, এপিএ ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে।”

এ আদেশ এখন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ব্যয় সঙ্কোচনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বুধবার বলেছিলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, এখন থেকে কোনো প্রয়োজন না থাকলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, তাহলে তারা যাবেন; অন্যথায় কেউ যাবেন না।”

Share if you like

Filter By Topic