Loading...

সমালোচিত মুরাদ ফিরেছেন দেশে

| Updated: December 13, 2021 13:38:15


সমালোচিত মুরাদ ফিরেছেন দেশে

মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে সমালোচনার মুখে কানাডায় পাড়ি জমাতে গেলেও ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন মুরাদ হাসান।

রোববার বিকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।

গত বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটেই তিনি রওনা হয়েছিলেন কানাডার পথে। কিন্তু কানাডা ফেরত পাঠানোর পর তিনি দুবাইয়ে গিয়ে ছিলেন।

দুবাই থেকেই রোববার বিকাল ৪টা ৫ মিনিটে এমিরেটসের যে ফ্লাইট আসে, তাতেই মুরাদ দেশে ফেরেন বলে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

ইমিগ্রেশেনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিফিউজডপ প্যাসেঞ্জারদের এয়ারলাইন কর্তৃপক্ষ পাসপোর্টসহ আমাদের কাছে বুঝিয়ে দেয়। উনাকেও হস্তান্তর করা হয়েছেন। উনি এখন বিমানবন্দরে রয়েছেন।”

মুরাদের মোবাইল ফোনটি এখন খোলা পাওয়া যাচ্ছে। তবে সেই নম্বরে ফোন করলেও তিনি তা ধরছেন না। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic