Loading...

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে বন্যা, ভূমিধসে নিহত ১৭

| Updated: June 08, 2021 15:08:47


শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে বন্যা, ভূমিধসে নিহত ১৭

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে ও প্রায় লাখো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিপাতের পর রোববার দ্বীপ দেশটির দক্ষিণ ও পশ্চিমের সমভূমি অঞ্চলের নদীগুলো উপচে নিচু এলাকাগুলো প্লাবিত হয়, এতে ওই এলাকাগুলোর হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোদিপপিলি জানান, বন্যার পানি নামতে থাকলেও ১০ জেলায় জারি করা ভূমিধসের সতর্কতা এখনও বহাল আছে।

বৃষ্টি, বন্যা ও ভূমিধসে দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।  

দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক আথুলা করুনানায়েকে বলেন, “এখন থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে আশা করছি আমরা তবে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।”   

বার্তা সংস্থা রয়টাসর্ বলছে, শ্রীলঙ্কা যখন করোনাভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে তখনই দেশটি এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল। দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

মহামারীর কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

Share if you like

Filter By Topic