Loading...

শেষ কয়েক ওভারে ব্যাটিং ঝড় তুলতে পারিনি: মাহমুদউল্লাহ

| Updated: November 21, 2021 15:14:22


শেষ কয়েক ওভারে ব্যাটিং ঝড় তুলতে পারিনি: মাহমুদউল্লাহ

পিচ ব্যাটিংয়ের জন্য খারাপ নয়। উইকেট হাতে ছিল যথেষ্ট। আগের ম্যাচের আত্মবিশ্বাসও ছিল সঙ্গী। সব মিলিয়ে ঝড় তোলার মঞ্চ ছিল প্রস্তুত। উল্টো ওই সময়টায়ই বাংলাদেশ গেল মিইয়ে! ভালো স্কোর গড়ার সম্ভাবনাও গেল মিলিয়ে। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহও বললেন, ম্যাচ থেকে বাংলাদেশ পিছিয়ে যায় ওই সময়টায়।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ১০ ওভারে তোলে ৩ উইকেটে ৬৪ রান। দলের সামনে তখন সম্ভাবনা দেড়শর আশেপাশে কোনো স্কোর গড়া। আগের ম্যাচেই শেষ ১০ ওভারে রান এসেছিল ৮৭।

কিন্তু এবার শেষ ১০ ওভারে বাংলাদেশ করতে পারে কেবল ৪৪ রান! অধিনায়ক নিজে কিংবা থিতু হয়ে যাওয়া শান্ত পারেননি ইনিংস আরও এগিয়ে নিতে। নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানরা পারেননি ঝড় তুলতে। তেমন কোনো অবদান রাখতে পারেননি আমিনুল ইসলাম বিপ্লবও।

এই উল্টো পথে ছোটার শুরু হয় মাহমুদউল্লাহকে দিয়েই। ১৩তম ওভারে বিদায় নেন তিনি। পরের ওভারে আউট হয়ে যান দলের সর্বোচ্চ স্কোরার শান্তও (৪০)। এরপর আর ছন্দই পায়নি দলের ব্যাটিং। ১০৮ রানের পুঁজি নিয়ে দল পারেনি সেভাবে লড়াই জমাতেও।

ম্যাচের পর অধিনায়ক হারের জন্য ইঙ্গিত দিলেন ব্যাটিংয়ের ওই শেষ সময়টাতেই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

 “আজকে শুরুটা আমরা ভালোই করেছিলাম। আফিফ ও শান্ত মাঝের সময়টায় খুব ভালো ব্যাট করেছে। আমি ও শান্ত চেষ্টা করছিলাম একটা জুটি গড়ে তুলতে। তবে শেষ কিছু ওভার আমরা কাজে লাগাতে পারিনি।”

 “আমাদের মতো দলের জন্য ১৫-১৬ ওভার পর্যন্ত একজন সেট ব্যাটসম্যান ক্রিজে থাকা জরুরি, যেন শেষ কয়েক ওভারে ঝড় তোলা যেতে পারে। আজকে আমরা তা করতে পারিনি।”

Share if you like

Filter By Topic