শীতলক্ষ্যায় যাত্রী নিয়ে ডুবেছে লঞ্চ


FE Team | Published: April 04, 2021 20:53:07 | Updated: April 05, 2021 17:02:02


শীতলক্ষ্যায় যাত্রী নিয়ে ডুবেছে লঞ্চ

মুন্সীগঞ্জে শীতলক্ষ্যায় সাবিত আল আসাদ নামের একটি যাত্রীবাহী লঞ্চ অন্য একটি নৌযানের ধাক্কায় ডুবে গেছে।

রোববার বিকাল ৫টা ৫৬ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জের কয়লাখোলা এলাকায় সেটি দুর্ঘটনায় পড়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্য কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েও হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আগাতে পারছি না।

তিনি জানান, উদ্ধার হওয়া কয়েকজন যাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

তাদের বরাত দিয়ে এ কর্মকর্তা বলেন, লঞ্চটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল।

এদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনরা মুন্সীগঞ্জ লঞ্চঘাট এবং এর আশপাশে ভিড় করেছেন।

Share if you like