Loading...

শিক্ষাবিদ ও প্রফেসর নাজমা চৌধুরী আর নেই

| Updated: August 09, 2021 10:13:49


শিক্ষাবিদ ও প্রফেসর নাজমা চৌধুরী আর নেই

শিক্ষাবিদ ও প্রফেসর নাজমা চৌধুরী আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি আজ (রোববার) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

তিনি দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রফেসর নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা এবং বিভাগটির এমিরিটাস অধ্যাপক ছিলেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

এছাড়া, প্রথিতযশা গবেষক প্রফেসর নাজমা চৌধুরী দেশের নারীশিক্ষার প্রসার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন।

নাজমা চৌধুরী ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। গবেষণা খাতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। খবর বাসস-এর।

Share if you like

Filter By Topic