কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছে।
রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠান হয়। তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সবার আগে শপথ পড়েন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তারপরে একে একে শপথ পড়ানো হয় রাশেদা সুলতানা এমিলি, আহসান হাবীব খান, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানকে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবারই সাংবিধানিক সংস্থাটিতে নিয়োগ দেন।
নির্বাচন কমিশন আইন হওয়ার পর সেই আইনের অধীনে গঠিত এটাই প্রথম ইসি।