করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাস আবার অর্ধেক আসন খালি রেখে চললেও এবার ভাড়া বাড়ছে না।
বুধবার বিআরটিএর সঙ্গে বাস মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার থেকে বাস অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে।