শঙ্খ নদীতে প্রাণ গেল দুই সহোদরের


FE Team | Published: May 08, 2022 22:55:41 | Updated: May 09, 2022 16:32:39


-- প্রতীকী ছবি

খেলতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর শঙ্খ নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা সম্পর্কে আপন ভাই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে নদীর পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাহেদ (৫) ও রাব্বি (৩) ওই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শিশুর বাবা শঙ্খ নদীর তীরে কৃষি কাজ করছিল। ওই দুই শিশুও নদীর চরের কাছে খেলছিল। খেলার একপর্যায়ে হয়ত নদীতে পড়ে ডুবে গেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শিশুর দাফন কাজের জন্য ৪০ হাজার টাকা দেওয়া হচ্ছে।

Share if you like