লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের মিঠু রহমানের ছেলে সিয়াম (১৪) ও মজিবর রহমানের ছেলে মাহিম (১৩)।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় অজয় জানান, দুপুরে হাসপাতালে আনার আগেই এই দুই শিশুর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি পুকুরে গোসল করতে যায় চার শিশু। এ সময় দুই শিশু ডুবে যায়। অন্য দুইজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে যায়। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সাভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ততক্ষনে স্থানীয়রা শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।