লঞ্চের ভাড়া না থাকায় দুই শিশুকে মেঘনায় ফেলে দেওয়ার অভিযোগ


এফই ডেস্ক | Published: September 12, 2021 12:05:44 | Updated: September 12, 2021 17:13:45


লঞ্চের ভাড়া না থাকায় দুই শিশুকে মেঘনায় ফেলে দেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় লঞ্চের ভাড়া দিতে না পারায় দুই শিশুকে মেঘনায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে লঞ্চের কর্মীদের বিরুদ্ধে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শনিবার বেলা ১১টার দিকে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন মাঝ মেঘনা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করেন।

এরা হল নোয়াখালী জেলার সজীব (১২) ও মেহেদুল (১৩)।

ওসি বলেন, স্পিডবোট নিয়ে মেঘনা পার হওয়ার সময় তিনি নদীর মাঝখানে দুই শিশুর চিৎকার শুনে এগিয়ে যান। পরে তাদের পানি থেকে উদ্ধার করেন।

তারা সদরঘাট থেকে চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চে পানি বিক্রির জন্য ওঠে। কিন্তু তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় লঞ্চের কর্মীরা তাদের লঞ্চ থেকে মাঝ নদীতে ফেলে দেয়।

দুই শিশুকে উদ্ধারের পর তাদের মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে ঢাকার সদরঘাটগামী একটি লঞ্চে উঠিয়ে দেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share if you like