Loading...

লঞ্চ ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করতে চান মালিক সমিতি

| Updated: November 06, 2021 19:00:28


এফই ফাইল ছবি এফই ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার দাবি তুলেছে লঞ্চ মালিক সমিতি।

শুক্রবার পল্টনে এক বৈঠকে গৃহিত এ প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে সমিতির পরিচালক মামুন অর রশীদ জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, লঞ্চের ভাড়া দ্বিগুণ চেয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বিআইডব্লিউটিএর সঙ্গে এ নিয়ে আলোচনা হবে।

“স্টাফদের বেতন বাড়ানো হয়েছে, এখন লিটারে বাড়ানো হলো ১৫ টাকা। সুতরাং ভাড়া না বাড়লে আর চলবে না।”

বর্তমান ভাড়ার উপর ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার জায়গায় ৩ টাকা ৪০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সার জায়গায় ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে মামুন জানান।

৩ নভেম্বর সরকার ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়, যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়।

মামুন বলেন, যেহেতু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ইতোমধ্যে স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেহেতু ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে ভাড়া বাড়াতে হবে।

Share if you like

Filter By Topic