Loading...

লঞ্চ দেখতে গিয়ে লঞ্চে উঠে ভোলায় চলে গেল ৪ শিশু

| Updated: October 08, 2021 18:13:56


- ফোকাস বাংলা ফাইল ছবি - ফোকাস বাংলা ফাইল ছবি

এদিকে তাদের খোঁজ না পেয়ে স্বজনরা ওঠে উদ্বেগাকূল; থানায় খবর দেন তারা। তখন পুলিশের তৎপরতায় ৩৯ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়, ততক্ষণে তারা কয়েকশ মাইল দূরে সাগর পাড়ের ভোলা ঘুরে এসেছে।

বৃহস্পতিবার সকালে শিশু চারটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে মোহাম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

শিশু চারটি মোহাম্মদপুর, বছিলা এলাকায় বসবাসরত নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের মধ্যে সবচেয়ে বড় শিশুটির বয়স ১৫ বছর, সবচেয়ে কমবয়সীটির বয়স ৭ বছর। এদের মধ্যে দুজন সহোদর, বাকি দুজন পারিবারিক সূত্রে তাদের পরিচিত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বুধবার রাতে শিশু চারটি নিখোঁজ হওয়ার খবর পেয়েই পুলিশ তৎপর হয়ে উঠেছিল বলে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন।

এদের দুটি শিশুর মা তাসলিমা বেগম সন্তানদের নিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে থাকেন। তার রিকশাচালক স্বামী বেশ আগেই মারা গেছেন।

তাসলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরেক গৃহকর্মী হোসনে আরা এবং শিরীন আকতারের দুই সন্তানও রয়েছে। তারা এক সময় চাঁদ উদ্যানে থাকত, এখন বছিলায় চলে গেলেও পরস্পরের যোগাযোগ আছে।

উদ্ধারের পর বড় ছেলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে তার দুই ছেলে এবং হোসনে আরা ও শিরীন আকতারের ১২ এবং ১০ বছরের দুই ছেলে একসঙ্গে ঘুরতে গিয়েছিল রায়েরবাজার বধ্যভূমিতে। পরে তারা সিদ্ধান্ত নেয় লঞ্চ দেখতে সদরঘাট যাবে।

তাসলিমার বড় ছেলে বলেছেন, সন্ধ্যার পর সদরঘাটে গিয়ে একটি লঞ্চে উঠে তারা, লঞ্চ ঘুরে দেখতে দেখতে এক সময় লঞ্চ ছেড়ে দেয়। তখন তারা বোঝেনি।

ঢাকা-ভোলা রুটের লঞ্চটি বুধবার ভোর ৪টায় ভোলায় গিয়ে থামে। তখন তারা নেমে পড়ে সেখানে। সারাদিন ঘাট এলাকায়ই ছিল, শুধু জানতে চেয়েছিল ঢাকার লঞ্চ কখন ছাড়বে? পরে একজন একটি লঞ্চ দেখিয়ে দিলে সেখানে তাতে উঠে পড়ে।

Share if you like

Filter By Topic