লকডাউনে ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা


FE Team | Published: April 04, 2021 17:52:25 | Updated: April 04, 2021 21:43:19


লকডাউনে ব্যাংকে লেনদেন চলবে আড়াই ঘণ্টা

করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে প্রতি কর্মদিবসে আড়াই ঘণ্টা ব্যাংক লেনদেন চালানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সব ব্যাংকে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে দৈনিক ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারণ করা হল।


এক্ষেত্রে লেনদেন পরবর্তী কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Share if you like