লকডাউন শেষে ১১ অগাস্ট খুলছে প্রায় সবই


FE Team | Published: August 08, 2021 17:30:38 | Updated: August 08, 2021 22:37:45


লকডাউন শেষে ১১ অগাস্ট খুলছে প্রায় সবই

করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ ১১ অগাস্ট থেকে প্রায় পুরোটাই তুলে নেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে ১১ অগাস্ট থেকে সব ধরনের অফিস, যানবাহন, বিপণি বিতান স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছে। আর শিল্প কারখানা গত ১ অগাস্ট থেকেই খোলা রয়েছে।

Share if you like