করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ ১১ অগাস্ট থেকে প্রায় পুরোটাই তুলে নেওয়া হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তাতে ১১ অগাস্ট থেকে সব ধরনের অফিস, যানবাহন, বিপণি বিতান ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলার অনুমতি দেওয়া হয়েছে। আর শিল্প কারখানা গত ১ অগাস্ট থেকেই খোলা রয়েছে।
