লকডাউন এখনি নয়, টিকা সনদ লাগবে রেস্তোরাঁয় খেতে


এফই অনলাইন ডেস্ক | Published: January 03, 2022 20:33:53 | Updated: January 04, 2022 16:17:22


ফাইল ছবি (সংগৃহীত)

করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করায় স্বাস্থ্যবিধি মানায় আবারও কড়াকড়ি আরোপের দিকে যাচ্ছে সরকার।

এখনই লকডাউন না হলেও খাবারের দোকানে বসে খেতে হলে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনাভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতি এবং দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়ায় সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক বৈঠক হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেই বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। টিকা যদি না নিয়ে থাকে, তাহলে রেস্টুরেন্টে খেতে পারবে না। সেখানে খেতে হলে টিকা সনদ দেখাতে হব।। যারা টিকা নিয়েছে, তারা শুধু রেস্টুরেন্টে তা দেখিয়ে খেতে পারবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই লকডাউনের বিষয়ে ভাবছি না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হবে।

Share if you like