রোমে প্রবাসীদের বার্ষিক বনভোজন


FE Team | Published: August 07, 2021 17:58:48 | Updated: August 07, 2021 19:20:34


রোমে প্রবাসীদের বার্ষিক বনভোজন

ইতালিতে রোমের রোমা ইস্ট তিবুরতিনা ও রিবেব্বিয়া এলাকায় বসবাসরত প্রবাসীরা বার্ষিক বনভোজন করেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

স্থানীয় সময় শুক্রবার রোম শহরের কাছে লাগো দি বুলছেনায় এ অনুষ্ঠানটি আয়োজন করেন প্রবাসী ব্যবসায়ী সেতু সিকদার, দেলোয়ার হোসাইন, ফেরদৌস জাকারিয়া, মনির হোসেন ও বাচ্চু ফকির।

ওইদিন সকালে রোম থেকে তিনটি বাস ও কয়েকটি ব্যক্তিগত গাড়ি নিয়ে একসঙ্গে বনভোজনের নির্ধারিত স্থানে যাত্রা শুরু হয়। পথে সবাইকে সকালের নাশতা পরিবেশন করা হয়, দুপুরে বাস গন্তব্যে পৌঁছে।

সেখানে প্রবাসীদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লিয়াকত আলী খান, নজরুল ইসলাম খান, জামিল আহমেদ ও মেহেনাস তাব্বাসুম শেলি। মহামারী পরিস্থিতি পরবর্তী অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

দুপুরের খাবার শেষে পরিবারগুলো ছেলেমেয়ে নিয়ে আনন্দ-আড্ডা ও নাচ-গানে মেতে ওঠেন। শিশু ও বড়দের নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের খেলা, গান আর র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে ৩ জন বিজয়ীসহ খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হয়।

Share if you like