Loading...

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না: প্রধানমন্ত্রী

| Updated: December 01, 2021 18:30:06


- ফোকাস বাংলা ফাইল ছবি - ফোকাস বাংলা ফাইল ছবি

পাশপাশি আইন নিজের হাতে তুলে না নিয়ে শিক্ষার্থীদের তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে লেখাপড়ায় মন দিতে বলেছেন।

ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়ার পাশপাশি চালকদেরও সতর্কতার সাথে গাড়ি চালাতে বলেছেন সরকার প্রধান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন এবং ধানমণ্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “একটা গাড়িতে এক্সিডেন্ট হয়ে একটা মানুষ মারা গেল বলে আরো ১৫টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া… এবং সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার, তারা যারা আহত হয় অথবা নিহত হয় সেই দায়িত্বটা কারা নেবে?”

শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “ভবিষ্যতে বাংলাদেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। রাস্তায় নেমে গাড়ি ভাঙাচোরা- এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে। যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন।”

Share if you like

Filter By Topic