রাশিয়ার ৪,৩০০ সেনা নিহতের দাবি ইউক্রেইনের


FE Team | Published: February 27, 2022 18:19:26 | Updated: February 28, 2022 13:50:42


রাশিয়ার ৪,৩০০ সেনা নিহতের দাবি ইউক্রেইনের

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের চতুর্থ দিন চলছে। এই চার দিনে রাশিয়ার প্রায় চার হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেইন। বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়েবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ খবর জানিয়েছে।

ইউক্রেইনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার রোববার ফেইসবুকে এক পোস্টে এ দাবি করেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স থেকে বলা হয়েছে, তারা স্বাধীনভাবে ওই তথ্য যাচাই করতে পারেনি। রাশিয়াও এখন পর্যন্ত হতাহতের কোনও সংখ্যা প্রকাশ করেনি।

ফেইসবুকে পোস্টে হান্না মালিয়ার রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টার, ৭০৬ টি সাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরও কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংসের দাবিও করেছেন।

Share if you like