Loading...

রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিইভে শক্তিশালী বিস্ফোরণ

| Updated: April 15, 2022 21:32:56


রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিইভে শক্তিশালী বিস্ফোরণ

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইউক্রেইনের রাজধানী কিইভে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার প্রথম প্রহরে রাশিয়ার নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়া ইউক্রেইনজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে রাশিয়ার বাহিনীগুলো সরে যাওয়ার পর ইউক্রেইনের রাজধানী অঞ্চলে এগুলোই সবচেয়ে শক্তি বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।

কিইভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া ইউক্রেইনের উত্তরাঞ্চলের কিছু এলাকা থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়ে দনবাস অঞ্চলে আক্রমণ জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।

এরমধ্যে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের প্রধান যুদ্ধজাহাজ মস্কভা ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করেছে ইউক্রেইন। সোভিয়েত আমলের মিসাইল ক্রুজারটিতে তাদের নিজেদের তৈরি জাহাজ-বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে তারা।  

তবে রাশিয়া কোনো হামলার কথা স্বীকার করেনি। তারা বলছে, জাহাজটিতে রাখা গোলাবারুদে বিস্ফোরণের পর আগুন ধরে গিয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জাহাজটিকে টেনে বন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় সেটি ডুবে যায়।

Share if you like

Filter By Topic