Loading...
The Financial Express

রাশিয়া ভ্রমণকারীদের বিনামূল্যে করোনার টিকা দিতে চান পুতিন

| Updated: June 06, 2021 11:04:22


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

রাশিয়া ভ্রমণে যাওয়া বিদেশিদের বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা দেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স জানায়, শুক্রবার সেন্ট পিটার্সবুর্গ ইকোনোমিক ফোরামে (এসপিআইইএফ) এক ভাষণে পুতিন বলেন, মস্কো নিজেদের স্পুৎনিক ভি টিকার মাধ্যমে বিশ্বে নিজেদের খ্যাতি আরো বাড়াতে চায়।

পুতিন বলেন, ‘‘অনেক মানুষ টিকা নিতে রাশিয়া আসছেন। আমি সরকারকে এ মাসের মধ্যে বিষয়টি নিয়ে পুরোপুরি গবেষণা করার আহ্বান জানাচ্ছি। যাতে আমাদের দেশে আসা বিদেশি নাগরিকরা বিনামূল্যে কোভিড টিকা নিতে পারেন।”

এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি।

বিশ্বের অন্তত ৬৬টি দেশ রাশিয়ার তৈরি কোভিড-১৯ এর টিকা স্পুৎনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) স্পুৎনিক ভি অনুমোদনের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

যদিও উন্নত অনেক দেশের তুলনায় খোদ রাশিয়াতে গণ টিকাদান কার্যক্রমে গতি কম। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা রাশিয়ার প্রায় সাড়ে ১৪ কোটি মানুষের মধ্য মাত্র ১ কোটি ৭০ লাখ মানুষকে কোভিড-১৯ এর অন্তত প্রথম ডোজ টিকা দিতে পেরেছে।

Share if you like

Filter By Topic