রামপুরায় ২ ঘণ্টা গ্যাস থাকবে না মঙ্গলবার


এফই ডেস্ক | Published: June 01, 2021 11:43:22 | Updated: June 01, 2021 19:14:22


রামপুরায় ২ ঘণ্টা গ্যাস থাকবে না মঙ্গলবার

জরুরি মেরামত কাজের জন্য রামপুরায় দুই ঘণ্টার জন্য গ্যাস থাকবে না বলে তিতাস জানিয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত রামপুরা এলাকায় একটি গ্যাস লাইন বন্ধ রাখা হবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর ফলে পূর্ব রামপুরা পুলিশ ফাড়ি, রামপুরা হাইস্কুল, বৌবাজার, আল মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আশেপাশের এলাকায়ও স্বল্প চাপ বিরাজ করবে।

Share if you like