Loading...

রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে আরও ১১ মৃত্যু

| Updated: August 14, 2021 17:43:31


ফাইল ছবি ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  একদিনে কোভিড আক্রান্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময় উপসর্গ নিয়ে একজন এবং কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন মারা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

তাদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী। যাদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে।

বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম কলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৩৩০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৭৯ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৯০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৬১ জন।

এদিকে শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ বলে পরিচালক জানান।

 

 

Share if you like

Filter By Topic