Loading...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শাহ্ আজম

| Updated: December 08, 2021 17:56:57


অধ্যাপক মো. শাহ্ আজম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অধ্যাপক মো. শাহ্ আজম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শাহ্ আজম।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ আব্দুল লতিফ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর [উপাচার্য] পদে কতিপয় শর্ত সাপেক্ষে যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ করা হলো।

কোষাধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, চলতি বছরের ১৪ জুন আগের উপাচর্যের মেয়াদ পূর্ণ হওয়া পর থেকে তিনিই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Share if you like

Filter By Topic