রওশন এরশাদ আইসিইউতে


FE Team | Published: August 16, 2021 17:11:32


রওশন এরশাদ আইসিইউতে

ফুসফুসের জটিলতা নিয়ে দুই দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাকে সোমবার সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়।

আজ (সোমবার) ম্যাডামের শারিরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। দুই মেয়াদে তিনি সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্বে রয়েছেন।

Share if you like