Loading...

যৌন নিপীড়নের অভিযোগ বব ডিলানের বিরুদ্ধে

| Updated: August 18, 2021 09:09:31


যৌন নিপীড়নের অভিযোগ বব ডিলানের বিরুদ্ধে

যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে নোবেলজয়ী গীতিকার-সুরকার-সঙ্গীত তারকা বব ডিলানের বিরুদ্ধে।

৬৮ বছর বয়সী এক নারী এই মামলা করেছেন এই বলে যে ১৯৬৫ সালে ১২ বছর বয়সে তিনি বব ডিলানের নিপীড়নের শিকার হন। 

তবে ৮০ বছর বয়সী বব ডিলান এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেছেন, এটা তার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা।

শুক্রবার নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে শিশু নির্যাতন আইনে মামলাটি করা হয় বলে বিবিসি জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যে বসবাসরত ওই নারী বলেছেন, ৫৬ বছর আগে নিউ ইয়র্কের চেলসি হোটেলে বব ডিলানের কক্ষে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি।

ওই নারীর অভিযোগ, তার মদ-মাদকে আসক্ত করে যৌন নিপীড়নের মাধ্যমে তার সঙ্গীতশিল্পী হওয়ার আশা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বব ডিলান। একাধিকবার যৌন নিপীড়নের ঘটনায় তাকে বড় ধরনের পীড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।

রবার্ট অ্যালেন জিমারম্যান থেকে বব ডিলান নামে পরিচিত হয়ে ওঠা সঙ্গীত তারকা ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার গানের অ্যালবাম বিক্রি হয়েছে সাড়ে ১২ কোটির বেশি।

Share if you like

Filter By Topic