যানজট নিরসনে ট্রাফিক বিভাগের দায়িত্ব নিতে চান মেয়র আতিক


FE Team | Published: March 16, 2022 18:12:20 | Updated: March 17, 2022 09:17:08


যানজট নিরসনে ট্রাফিক বিভাগের দায়িত্ব নিতে চান মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীর যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগকে নিজের কর্তৃত্বে চান।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাস্তা আমার, কতগুলো গাড়ি চলবে সেই ক্ষমতা আমার নাই। তা হলে কীভাবে হবে?"

ঢাকার জলাবদ্ধতা নিরসনে এর আগে ওয়াসার খালগুলোর দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন খাল উদ্ধারও করা হয়েছে, সেই উদাহরণ তিনি এ প্রসঙ্গে টানেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেভাবে ট্রাফিক পুলিশ বিভাগটা আমাদের মাধ্যমে দেন। তাহলে আপনাদের দেখাতে পারব, কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয়, বলেন মেয়র।

দায়িত্ব পেলে সকলকে ডেকে অনুসন্ধান করে কোথায় কোথায় ট্রাফিক সমস্যা তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান তিনি।

রিপোর্টার্স ভিলেজ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ুব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) স্থপতি মোবাশ্বের হোসেন।

Share if you like