Loading...

যশোরে বাইক-অটো সংঘর্ষে প্রাণ হারালেন ৩ স্বজন

| Updated: August 12, 2021 10:47:12


যশোরে বাইক-অটো সংঘর্ষে প্রাণ হারালেন ৩ স্বজন

যশোরের ঝিকরগাছা উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন স্বজন নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তারা আরেক আত্মীয়ের বিয়ের জন্য ফুল কিনতে যাচ্ছিলেন।

উপজেলার বেনেয়ালি বাজারে যশোর-বেনাপোল সড়কে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারা নিহত হন বলে নাভারন হাইওয়ে থানার ওসি আসাদ উজ জামান জানান।

নিহতরা হলেন- যশোর শহরের শংকরপুরের আব্দুর রাজ্জাকের ছেলে জীবন (২০), যশোরের মনিরামপর উপজেলার নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন (২০) ও মো. হাসানের ছেলে তৌহিদ (১৯)।

নিহত তৌহিদের ফুপু জাহিদা বেগম বলেন, নিহত তিনজনই তার আত্মীয়। আরেক আত্মীয়ের বিয়ের জন্য তারা ফুল কিনতে ঝিকরগাছা উপজেলার পানিসারায় যাচ্ছিলেন। কিন্তু পথেই তাদের মৃত্যু হয়।

মোটরসাইকেলটি একটি ভ্যানকে পাশ কাটাতে গেলে আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতেই তাদে মৃত্যু হয়।

ওসি এলাকাবাসীর বরাতে বলেন, অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে দ্রুতগামী মোটরসাইকেলের তিন আরোহী রাস্তায় ছিটকে পড়েন। মাথা থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন জীবন। অন্য দুইজনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলেও তাদের আর বাঁচানো যায়নি।

Share if you like

Filter By Topic