Loading...

ময়মনসিংহে বাড়ির গর্তে জমে থাকা  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

| Updated: March 16, 2022 18:42:44


ময়মনসিংহে বাড়ির গর্তে জমে থাকা  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির একটি গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার এসআই আবুল কালাম আজাদ জানান।

নিহত দুই শিশু হলো গ্রামের খাদেমুল ইসলামের দুই বছর বয়সী মেয়ে রোজা মনি এবং প্রতিবেশী রুবেল মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে রাইসা মনি।

এসআই বলেন, দুপুরে দুই শিশু বাড়ির পাশে একটি স্থানে খেলাধুলা করছিল। জায়গাটির পাশে একটি গর্ত রয়েছে যেখানে টিউবয়েলের পানি এসে জমে। গর্তটি বেশ বড়ই। সবার অজান্তে কোনো একসময় হয়তো শিশু দুটি সেখানে পড়ে যায়।

“কিছু সময় পর সেখানে প্রথমে রোজা মনির লাশ ভেসে উঠে। তখন তার বাবা খাদেমুল সেটি দেখতে পেয়ে তাকে তুলতে যায়। তখন তিনি সেই গর্তে অপর শিশুটিকেও পান।”

এসআই বলেন, তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়। পুলিশ এখনও ঘটনাস্থলেই আছে। তবে, কোনো অভিযোগ পায়নি।

 

Share if you like

Filter By Topic