ময়মনসিংহে গোলাগুলির পর অস্ত্রসহ চার জঙ্গিকে আটকের খবর জানিয়েছে র্যাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
শুক্রবার ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান জানান।
তিনি বলেন, জঙ্গিদের অবস্থানের গোপন খবরে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি চালালে র্যারবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশী রিভলবার ও দেশীয় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয় বলে জানান এ র্যাব কর্মকর্তা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি ইমরান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।