Loading...

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৪৪০

| Updated: July 28, 2021 17:28:18


ময়মনসিংহ মেডিকেলে করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৪৪০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে পাঁচজন আক্রান্ত ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

এছাড়া ময়মনসিংহ মেডিকেলের কোভিড ডেডিকেটেড ইউনিটে বর্তমানে মোট ৪৪৫ জন ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম  জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ১৩ হাজার ৬২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৮৪ জন।

Share if you like

Filter By Topic