রাজধানীর মোহাম্মদপুরের একটি দশ তলা ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ এক তরুণীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় তাজমহল রোড সংলগ্ন শেরশাহ সূরি রোডের ওই ভবন থেকে ২২ বছর বয়সী ওই তরুণী পড়ে যায়। ওই ভবনের অষ্টম তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ওই তরুণী ‘মাসসিকভাবে অসুস্থ’ ছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।
“তিনি দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন। মানসিক সুস্থ ছিলেন না। সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে তিনি লাফিয়ে পড়েন বলে পরিবারের সদস্যদের ভাষ্য।”
কেউ অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
