Loading...

মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে, প্রাণ  হারালেন  মা-মেয়ে

| Updated: March 29, 2021 22:09:17


মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে, প্রাণ  হারালেন  মা-মেয়ে

ময়মনসিংহে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মা-মেয়ে মারা গেলেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কে টুলবক্সের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর নিলক্ষীয়া ইউনিয়নের পুলিয়ামারী গ্রামের রনি মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (২৩)  এবং তার এক বছর বয়সী মেয়ে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই মাহফুজুর রহমান বলেন,  দুপুরে পুলিয়ামারী গ্রাম থেকে রনি মিয়া স্ত্রী সন্তানসহ মোটরসাইকেলযোগে ময়মনসিংহ শহরে আসছিলেন। চাইনামোড় টুলবক্স পার হলে হঠাৎ মোটরসাকেলের পিছন থেকে শিশুসহ মা রাস্তায় পড়ে যান।

“এই সময় পিছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রুবিনা মারা যান।”

এসআই মাহফুজুর জানান, পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে সেও মারা যায়।

ট্রাকটি জব্দ করা হয়েছে; পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাহফুজুর রহমান।

Share if you like

Filter By Topic