Loading...

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে  প্রাণ হারালেন তিন জন  

| Updated: July 21, 2021 20:30:47


মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে  প্রাণ হারালেন তিন জন   

মেহেরপুরের মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিন জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 বুধবার দুপুরে কেদারগঞ্জ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত হয়েছেন মুজিবনগর সোনাপুর গ্রামের মাঠপাড়ার মিনারুল ইসলামের ছেলে শামিম হোসেন (২২), শরিফুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২৩) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিন হোসেন (২৫)।

আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোনাপুর মাঠপাড়ার শামিম ও শাকিল মোটরসাইকেল নিয়ে মানিকনগর থেকে মুজিবনগর সড়কে উঠছিল। এই সময় মুজিবনগর ঘুরতে যাচ্ছিল গাড়াডোব গ্রামের মুস্তাকিন। তখন বিপরীতমুখী এই দুই মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই চালক শামিম ও মুস্তাকিন মারা যান; পরে শাকিল মারা যান।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, দুই মোটরসাইকেলে পাঁচ জন ছিল। দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওমি হাশেম।

 

Share if you like

Filter By Topic