Loading...

মেরামত কাজের জন্য ১২ ঘণ্টা গ্যাস থাকছে না নরসিংদীতে

| Updated: July 03, 2021 16:49:29


মেরামত কাজের জন্য ১২ ঘণ্টা গ্যাস থাকছে না নরসিংদীতে

জরুরি মেরামত কাজের জন্য নরসিংদী শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ ১২ ঘণ্টা বন্ধ থাকছে।

এতে বলা হয়, স্বল্পচাপ সমস্যা নিরসনে নরসিংদী ডিআরএস হতে উৎসারিত ৮"x৫০ পিএসআইজি বিতরণ লাইনের চিনিশপুরস্থ একটি ৮ ইঞ্চি ব্যাসের ত্রুটিযুক্ত লাইন ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য শনিবার বিকাল ৩টা থেকে রোববার ভোর ৩টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ সমগ্র নরসিংদী শহর এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এছাড়া শিলমান্দি, পাঁচদোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে তিতাস জানায়।

Share if you like

Filter By Topic