Loading...

মেডিকেল  ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| Updated: April 05, 2021 18:03:06


মেডিকেল  ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দেশের মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ পরীক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এবারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

এবার মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন গত 0২ এপ্রিল পরীক্ষায় অংশ নেন।

এবার মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নাম্বার ২৮৭.২৫।

Share if you like

Filter By Topic