মূল্যস্ফীতি ৫.৩ শতাংশে আটকে রাখার আশা


এফই ডেস্ক | Published: June 03, 2021 16:06:08 | Updated: June 03, 2021 21:30:47


মূল্যস্ফীতি ৫.৩ শতাংশে আটকে রাখার আশা

করোনাভাইরাস মহামারীর মধ্যে গড় মূল্যস্ফীতি দশমিক শতাংশে রাখার লক্ষ্য ঠিক করে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির এই লক্ষ্যমাত্রা প্রস্তাব করেন।

বিদায়ী ২০২০-২১ অর্থবছরে অর্থনীতির অন্যতম প্রধান এই সূচককে ৫ দশমিক ৪ শতাংশে বেঁধে ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে গড় মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৬ শতাংশে উঠেছে।

বাজেট বক্তৃতায় মুস্তফা কামাল বলেন, কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এসময় মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ হবে মর্মে আশা করছি।

সরকার বলছে, করোনাভাইরাসের প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার পরও প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। রপ্তানি বাণিজ্যের গতি প্রকৃতিও আশানুরূপ। ফলে সামনে ভোগ বৃদ্ধি পাবে এবং সেবা খাতে চাঙ্গাভাব সৃষ্টির পরিবেশ তৈরি হবে। তাতে প্রবৃদ্ধিও বাড়বে।

Share if you like