Loading...

মুনিয়ার মৃত্যু: হাই কোর্টে আগাম জামিন পাননি আনভীর

| Updated: September 29, 2021 19:21:37


-- সায়েম সোবহান আনভীর -- সায়েম সোবহান আনভীর

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগে তার বোনের দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আগাম জামিনের আবেদনে সাড়া দেননি হাই কোর্ট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার আনভীরের আবেদনটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।

তবে আনভীরের স্ত্রী সাবরিনা সায়েমের আবেদন মঞ্জুর করে তাকে এ মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্টের এই বেঞ্চ।

আদালত বলেছে, মুনিয়ার ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আঘাতের চিহ্ন’ থাকায় প্রথম আবেদনকারীর (আনভীর) বিষয়ে হাই কোর্ট বেঞ্চ আপাতত হস্তক্ষেপ করবে না।

Share if you like

Filter By Topic