মুক্তি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল


FE Team | Published: April 10, 2022 18:06:19 | Updated: April 11, 2022 10:20:08


মুক্তি পেলেন শিক্ষক হৃদয় মণ্ডল

শ্রেণিকক্ষের আলোচনার সূত্র ধরে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার মুন্সীগঞ্জের স্কুল শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভূইয়া রোববার জামিন মঞ্জুরের পর বিকাল সাড়ে ৫টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

হৃদয়ের পক্ষের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানুল্লাহ কারাগারের সামনে সাংবাদিকদের বলেন, আদালত থেকে জামিনের কাগজপত্র যাচাই শেষে কারা কর্তৃপক্ষ শিক্ষককে মুক্তি দিয়েছেন।

Share if you like