মিতু হত্যায় স্বামী বাবুল আক্তার জড়িত: পিবিআই


এফই ডেস্ক | Published: May 12, 2021 12:52:35 | Updated: May 12, 2021 17:11:34


স্বামী বাবুল আক্তারের সঙ্গে মাহমুদা খানম মিতু; ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম শহরে হত্যা করা হয়েছিল তৎকালীন পুলিশ সুপার বাবুলের স্ত্রীকে।

পাঁচ বছর আগে চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

এ তদন্ত সংস্থার প্রধান, পুলিশের উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বুধবার ঢাকার ধানমন্ডিতে পিবিআই সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, মিতু হত্যার সাথে বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পিবিআই। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। পরে তাকে আদালতে তোলা হবে।

Share if you like