মাঝ পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১


এফই অনলাইন ডেস্ক | Published: June 19, 2022 09:06:03 | Updated: June 19, 2022 21:09:34


মাঝ পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুর টার্নিংয়ের কাছে শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালে এ সময় অর্ধ শতাধিক গাড়ি এবং দুই তাধিক যাত্রী ছিল বলে পুলিশের ভাষ্য।

লৌহজং থানার এএসআই শাখাওয়াত হোসেন বলেন, "পুলিশ ঘটনাস্থলে আছে। লাশ তিন নাম্বার ফেরি ঘাটে নেওয়া হয়েছে।"

নিহত পিকআপ চালকের নাম মো. খোকন (৪০), বাড়ি ঝালকাঠি জেলায়। তার গাড়ি ছিল ফেরি সুফিয়া কামালে।

আরও একজন চালক পদ্মায় ছিটকে পরে নিখোঁজ রয়েছেন বলে এএসআই শাখাওয়াত জানিয়েছেন।

তিনি বলেন, প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষে দুই ফেরিরই আঘাত লাগা অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

ফেরি রোকেয়ায় পাঁচটি ব্যক্তিগত গাড়ি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

"দুর্ঘটনার পর ফেরি দুটি তার যার গন্তব্যের ঘাটে নোঙ্গর করতে সক্ষম হয়েছে। তাতে আরও বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে।"

Share if you like