Loading...

মধ্যরাতের পর নিউ মার্কেট এলাকায় ফের সংঘর্ষ

| Updated: April 19, 2022 19:05:55


মধ্যরাতের পর নিউ মার্কেট এলাকায় ফের সংঘর্ষ

মধ্যরাতে আড়াই ঘণ্টার সংঘাতের পর থমথমে পরিস্থিতির মধ্যে সকালে আবার সংঘর্ষে জড়িয়েছে নিউ মার্কেটের দোকান কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাঠি, রড হাতে সড়কে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিউ মার্কেট থানার পরিদর্শক অপারেশনস হালদার অজিত ঠাকুর বলেন, “নিউ মার্কেটসহ আশেপাশের এলাকার সকল দোকান পাট বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে। দোকান কর্মচারীরাও বিচ্ছিন্নভাবে আছে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়ছে পুলিশ। কয়েকটি বিস্ফোরণেরও আওয়াজও পাওয়া গেছে। ঢাকা কলেজের দিক থেকে আসা যুবকদের অনেকের হাতে লাঠি আর মাথায় হেলমেট দেখা গেছে। ঢিল বৃষ্টির মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

উপ কমিশনার সাজ্জাদুর রহমন জানান, “দুই পক্ষ আবারো মুখোমুখি হয়েছে। আমরা পরিস্থিস্তি সামাল দেওয়ার চেষ্টা করছি।”

Share if you like

Filter By Topic