মতিঝিলে লিফটে আটকা পড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার


FE Team | Published: March 20, 2022 18:15:41 | Updated: March 21, 2022 09:47:10


মতিঝিলে লিফটে আটকা পড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

মতিঝিল বোরাক সেন্টারের লিফটে আটকা পড়া এক নারী ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

রোববার সকাল ১০টায় লিফটে আটকে পড়ার পর অল্প সময়ের মধ্যে তাকে বের করে আনা সম্ভব হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান।

লিফটে আটকে পড়া নারী ইলোরা পাল (৩৯) সোনালী ব্যাংকে কাজ করেন, তার বাসা টিকাটুলির কে এম দাস লেনে।

লিমা খানম বলেন, সকাল ১০টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ আসে ৭০ দিলকুশা, বোরাক সেন্টারের লিফটে আটকে পড়েছেন এক নারী।

এরপর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. ইউনুসের নেতৃত্বে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চতুর্থ তলায় আটকে পড়া ওই নারীকে উদ্ধার করে বলে জানান এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে গিয়েছিল ।

Share if you like