Loading...

মগবাজারে বিস্ফোরণ: ‘নাশকতা’ মনে করছেন না ডিএমপি কমিশনার

| Updated: June 28, 2021 17:15:04


মগবাজারে বিস্ফোরণ: ‘নাশকতা’ মনে করছেন না ডিএমপি কমিশনার

ঢাকার মগবাজার ওয়্যারলেস গেইটে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের পেছনে নাশকতার কোনো সন্দেহ করছেন না ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

রোববার রাতে ওই বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর হোল্ডিংয়ের পুরনো একটি তিনতলা ভবনে ‘গ্যাস জমে’ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ফায়ার সর্ভিস তাকে ধারণা দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ফায়ার সার্ভিসের যারা কাজ করেছে, তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি যে, এখানে কিছু গ্যাস জমে ছিল এবং এই গ্যাস বিস্ফোরণের কারণে আশপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইটা বাস বিধ্বস্ত হয়ে গেছে। ৫০ জনের উপরে আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি, সাতজন মারা গেছে।”

এর পেছনে নাশকতা আছে কি না- এমন প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, “না, আমার কাছে মনে হচ্ছে না। নাশকতা যদি হত, বোমা বিস্ফোরণ যদি হত, স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হয়ে যেত, আশপাশের গাড়িঘোড়া আপনারা দেখেছেন, বাস দেখেছেন, বাসে স্প্লিন্টারের কোনো আঘাত লাগেনি। কাজেই এটা বলা যায় যে এটা বোমার কোনো ঘটনা নয়, গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনও গ্যাস জমে বিস্ফোরণের ধারণার কথা সাংবাদিকদের বলেন।

Share if you like

Filter By Topic