মওদুদ আহমদ সিঙ্গাপুরে মারা গেছেন


FE Team | Published: March 16, 2021 19:33:51 | Updated: March 17, 2021 18:21:28


মওদুদ আহমদ সিঙ্গাপুরে মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মওদুদ আহমদ মারা গেছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, তার ভায়রার সাথে আমার কথা হয়েছে। তিনিই আমাকে এই মৃত্যু সংবাদ জানিয়েছেন।

৮১ বছর বয়সী মওদুদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

Share if you like