ভোলায় রাসেল ভাইপার উদ্ধার


FE Team | Published: December 18, 2021 16:25:29 | Updated: December 18, 2021 22:23:55


Photo: bdnews24.com

ভোলার দৌলতখান উপজেলায় এক বাড়ির রান্নাঘর থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সাপটিকে উদ্ধার করে বলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মতিন জানান।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, মুন্সিবাড়ির সফিউল্লাহ মিয়ার রান্নাঘরে রাসেল ভাইপারটি দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে ধরে বস্তায় ভরে রাখে। পরে বন বিভাগকে খবর দিলে শনিবার সকালে সাপটি নিয়ে যায় তারা।

উদ্ধার রাসেল ভাইপারটি শনিবার গভীর বনে অবমুক্ত করা হবে বলে ভোলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।

Share if you like