Loading...

ভোলায় ‘২০ লাখ’ মিটার কারেন্ট জাল আটক

| Updated: August 23, 2021 13:51:22


ভোলায় ‘২০ লাখ’ মিটার কারেন্ট জাল আটক

ভোলায় পৃথক অভিযানে ২০ লাখ মিটার কারেন্ট জাল আটক করার কথা জানিয়েছে কোস্ট গার্ড। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

রোববার দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা বিএন এস. এম. তাহসিন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলে হয়, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে কোস্ট গার্ড ভোলা সদরের খেয়াঘাট ও শহরের কালিনার্থ বাজার এলাকা থেকে এই কারেন্ট জাল আটক করা হয়।

“কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে গেছে; তাই কাউকে আটক করা যায়নি।”

জব্দ করা জাল রোববার সকালে ভোলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।

জব্দ করা জালের মূল্য আনুমানিক সাত কোটি টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে।

 

Share if you like

Filter By Topic