Loading...

ভারতের হিমাচলে গিরিসঙ্কটে স্কুলবাস পড়ে শিশুসহ নিহত ১৬

| Updated: July 04, 2022 18:15:05


ভারতের হিমাচলে গিরিসঙ্কটে স্কুলবাস পড়ে শিশুসহ নিহত ১৬

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস পাহাড়ি গিরিসঙ্কটে পড়ে শিশু শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার স্থানীয় সময় সকালে কুলু জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

কুলুর জেলা কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল, কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে সেটি গিরিসঙ্কটে পড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার কর্মকর্তারা ও উদ্ধারকারী দলগুলো। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০ শিক্ষার্থী ছিল।

Share if you like

Filter By Topic