Loading...

ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু


ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ভারতের তামিল নাডুর একটি মন্দিরে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু ও আরও ১৫ জন আহত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার স্থানীয় সময় সকালে রাজ্যটির থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, কালিমেদুর আপ্পার মন্দিরের যে রথে লোকজন দাঁড়িয়ে ছিলেন তা উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে ঘটনাটি ঘটে।

কর্মকর্তারা বলেছেন, “মন্দিরের রথটি বাঁক নেওয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হয় আর তখনই সেটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে।”

নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিরুচিরাপাল্লির সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঘটনার একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।

প্রতি বছর তামিল নাডুতে বার্ষিক রথযাত্রার মেলায় প্রচুর ভক্ত অংশ নেয়।

Share if you like

Filter By Topic